তামীম চৌধুরী

জীবন হয়ে গেছে
জোড়াতালি দেওয়া হাজার টাকার নোট!
কারো হাতে গেলে বলে-
‘এইটা চলবো না
বদলায়ে দ্যান’
জোর গলায় বলতেই হয়-
‘আরে মিয়া চলবো
না চললে দিয়ো
বদলায়ে দিমু নে!’ জীবনবৃত্তের পরিধি বিশাল হলেও
কেবল কেন্দ্রের ক্ষুদ্র ফোঁটাটুকুই আমি!
বাকিসব নিয়ে গেছে এ, ও, সে, তারা!

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)