খলিল ইমতিয়াজের ছড়া ‘খোঁচাখুঁচি’

 

খোঁচাখুঁচি

খোঁচাখুঁচি করে কেউ
তাতে লাগে আঁতে ঘা
আমি খোঁচা দিলে তার
বেড়ে যায় দাঁতে ঘা।

উপকার করে কেউ
বাটে পেলে খোঁচা দেয়
যত বড় নেতা হোক
ছুতা পেলে পোঁচা দেয়।

খোঁচাখুঁচি ভালো নয়
আঁতে কিবা দাঁতে যে
রিলেশন ঢিলে হবে
তেতো হবে তাতে যে।

প্রিয় পাঠক,
ফেসবুক লগইনের মাধ্যমে এখানে আপনার মতামত জানাতে পারেন। এছাড়া খানিকটা নিচে জিমেইল লগইন করে, নাম বা ইউআরএল লিখে অথবা নামহীনভাবে মতামত জানাবার ব্যবস্থা রয়েছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ