প্রতিভা
প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠেয় লেখক সম্মিলনের
স্থান ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, আগামী ২ মে ২০২৫ তারিখ শুক্রবার দিনব্যাপী
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন, সেগুনবাগিচায় প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হবে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার
ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও
প্রতিশ্রুতিশীল লেখকগণ এ সম্মিলনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে পাঁচজন কীর্তিমান
লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য
পুরস্কার এবং ছয়জন কীর্তিমান লেখককে কানামাছি
শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)