মুহাম্মদ রফিক ইসলাম
জীবন নামক বৃত্তের পরিধিতে অবিরাম ঘুরেকাঁটার নিচে ক্লান্ত ঘড়ি
আয়ুর প্রাণ খেয়ে বেড়ে ওঠে যে
সাবধানে হেঁটে যায় মৃত্যুর দিকে
তার হাতে সঞ্চয়ের হিসাব বোঝা ও অসাড়
দায়ের মস্ত পাহাড় গোঙায় পৈতানে
সময়ের কাছে বেচে দিয়ে যৌবন
যত্নে খরিদ করে ঋণ
বেলাশেষে শূন্য ঝোলা হাতে ঘড়ি
তুমি কানাকড়ি রেখে যেয়ো কিছু শিয়রের পাশে

0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)