গোলাপ আমিন
ঘ্রাণ বা আত্ম-দর্শন
বাগানে ফুল ফুটলে ফুলের ঘ্রাণ-ই বলে দেবে কী ফুল ফুটে আছে।
বিভেদ
গোলাপ ফুলের ঘ্রাণের মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ নেই।
ফুটন্ত গোলাপ
গোলাপ বলে ডাকলেই গোলাপ ফোটে।
ফুলের মূল্য
যতদিন ফুল ঘ্রাণ দেয়, ততদিন ফুল সুন্দর।
ঘ্রাণ ও কাঁটা
গোলাপ ফুলে ঘ্রাণও থাকে, কাঁটাও থাকে।
দুর্গন্ধ
হে রাষ্ট্র,
ফুলের বাগানে বসে ঘ্রাণ নিলে বাইরের দুর্গন্ধ কস্মিনকালেও নাকে টের পাওয়া যায় না।
গোসল
গোসল করে ফেললেই সব পাপ ধুয়ে-মুছে সাফ হয়ে যায় না।
লেকচার
ভুল নৌকায় দাঁড়িয়ে সত্যের লেকচার দিয়ে লাভ নেই।
যাহা সত্য তাহা বলি
আমি গাঁদাকে গন্ধরাজ ফুল বলতে পারি না।
গণতন্ত্র
গণধর্ষণে গণতন্ত্রের প্রতিফলন আছে, কিন্তু রাজনীতিতে লেশমাত্রও নেই।
গণতন্ত্রের ফুল
গণতন্ত্রের খোঁপায় শোভা পাচ্ছে স্বৈরতন্ত্রের ফুল।
জীবন-সংগ্রাম
জীবন এক বড় কঠিন জীবন।
বেদনার বিষ-পেয়ালা
দুঃখ পান করে করে আমরা একদিন হেমলক হয়ে যাব।
বংশ পরম্পরা
আমার দাদা ও বাবা ছিলেন- গোখরো সাপ, আমি শুধু তাঁদের ফণাটা ধারণ করে আছি।
আনুমানিক প্রেম
মেয়েটির সাথে আনুমানিক প্রেম হয়েছে বলে মনে হয়।
অলৌকিক হাত
ভালোবাসার হাত দিয়ে স্পর্শ করি তোমায়।
বেদনা-বৃক্ষ
বেদনার বৃক্ষে আমি এক ফুটন্ত ফুল নয়তো বা অবিমিশ্র বিষাক্ত এক ফল।

0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)