বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘দ্যা স্টাডি ডক্টর’ বাংলাদেশে তাদের প্রথম শাখা উদ্বোধন করেছে গত সোমবার। শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহের প্রাণকেন্দ্রে এ শাখা চালুর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো মালয়েশিয়া কেন্দ্রিক প্রতিষ্ঠানটি।
![]() |
| ময়মনসিংহে দ্যা স্টাডি ডক্টরের শাখা উদ্বোধন করছেন বশির ইবনে জাফর || ছবি: টিএসডি || |
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা স্টাডি ডক্টরের প্রতিষ্ঠাতা ও মালয়েশিয়ার মাহসা ইউনিভার্সিটির দুইবারের নির্বাচিত সফল ভিপি বশির ইবনে জাফর। এছাড়া, আবাবিল ইন্টারন্যাশনাল হজ্ব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পরিচালক মাওলানা জাফর আহমদ কাসেমী, দ্যা স্টাডি ডক্টরের ময়মনসিংহ
শাখার ব্যবস্থাপক জাবের আহমদসহ স্থানীয় একঝাঁক তরুণ শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।


0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)