কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডার সাথে যুক্ত
পাঁচ লেখকের বই প্রকাশ হলো ২০২৫ এর বইমেলায়। এটি সন্দীপনের জন্য একটি বিরল ঘটনা। সংগঠন
হিসেবে সন্দীপন এটি নিয়ে গর্বিত। বইগুলো হলো- শিশুসাহিত্যিক, ভ্রমণলেখক ও ব্যাংকার
মাহফুজুর রহমানের আত্মজীবনী ‘ফিরে ফিরে দেখা’, চন্দ্রাবতীর কবি বলে খ্যাত আলী আকবরের কবিতার বই ‘দরোজা খোলো কবিতা-চন্দ্রাবতী’,
কবি ও গল্পকার দীপা বর্মণের গল্পের বই ‘ভ’, গল্পকার মুহাম্মদ শামীম রেজার গল্পের বই
‘অপরাহ্ণের গল্প’, এবং কবি ফরিদ উজ-জামান পলাশের আঞ্চলিক ভাষার কবিতার বই ‘যেই আগুনে
জ্বইল্যা মরি’।
সন্দীপন পরিবার আনন্দ-জাগানিয়া এ বিষয়টিকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১১ এপ্রিল
২০২৫, শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ শেরাটন হোটেলের
কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজনের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি।
ইতোমধ্যে পাঁচটি বইয়ের জন্য পাঁচজন আলোচক নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আলোচকবৃন্দ
হলেন ছড়াকার বিজনকান্তি বণিক, কবি সাদরুল উলা, কবি খলিল ইমতিয়াজ, কবি আমিনুল ইসলাম
সেলিম এবং গল্পকার জমাতুল ইসলাম পরাগ। এছাড়া অন্তত আরও পাঁচজন সাহিত্যবোদ্ধাকে অতিথি
হিসেবে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। আমন্ত্রিত অতিথিবৃন্দ হলেন গুরুদয়াল সরকারি কলেজের
উপাধ্যক্ষ ড. মো. মেহেদী হাসান, একই কলেজের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, সহযোগী অধ্যাপক এ.এস.এম. সাইফুজ্জামান, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক লেখক মু আ লতিফ এবং ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজির
বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সন্দীপনের সহ-সভাপতি রতন রহমান।
স্থানীয় লেখক-সংস্কৃতিকর্মী এবং সমমনা সংগঠনের সদস্যসহ সাহিত্যপ্রেমিদের আমন্ত্রণ
জানানো হয়েছে অনুষ্ঠানটিতে। আয়োজনটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে সন্দীপনের সকল সদস্যের
মধ্যে। এটিকে তারা ঈদ পরবর্তী পুনর্মিলনী হিসেবেও উদযাপন করতে চায়।
.jpg)
0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)