![]() |
| ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক |
বহুমাত্রিক
লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু
কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র প্রবর্তন করেছে ঐতিহ্য-শান্তনু কায়সার
সাহিত্য পুরস্কার। প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছে গত শুক্রবার।
কবিতায় হাসিন এহসাস লগ্নকে তার সঙস্ অব
দ্য মিউজেস পাণ্ডুলিপির জন্য, কথাসাহিত্যে সালমান সাদিককে তার একুরিয়াম পাণ্ডুলিপির জন্য এবং প্রবন্ধ-গবেষণায়
জাকারিয়া প্রীণনকে তার কবির সোনালি অন্ধকার
পাণ্ডুলিপির জন্য ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪-এর ক্রেস্ট,
সনদ এবং ৫০,০০০ টাকা অর্থমূল্যের চেক প্রদান করা হয়।
১১
এপ্রিল ২০২৫ শুক্রবার অধ্যাপক শান্তনু কায়সারের অষ্টম প্রয়াণবার্ষিকীতে বাংলা
একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য
পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন শান্তনু কায়সার স্মৃতি
পাঠাগার ও চর্চা কেন্দ্রের পরিচালক রাসেল রায়হান। প্রধান অতিথি হিসেবে বরেণ্য
শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি
হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল
হাসিব চৌধুরী, বিচারকদের পক্ষ থেকে কবি ও গবেষক অধ্যাপক ড. দিলারা হাফিজ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঐতিহ্যের প্রধান নির্বাহী
আরিফুর রহমান নাইম।
‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানের প্রারম্ভে শান্তনু কায়সার এবং পুরস্কার বিজয়ী তিন লেখককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া রশ্নি সূচনা।
প্রামাণ্যচিত্র

0 মন্তব্যসমূহ
প্রিয় সুহৃদ,
এখানে আপনার মতামত জানাতে পারেন।
এখানকার মন্তব্য প্রাথমিক অবস্থায় সার্ভারে অদৃশ্যভাবে জমা থাকবে। অ্যাডমিন প্যানেল থেকে অনুমোদন দেওয়ার পর তা দৃশ্যমান হবে।
ধন্যবাদান্তে,
তথ্য ও প্রযুক্তি বিভাগ, ‘ৎ’ (খণ্ড-ত)